মুলাদী উপজেলা পৌরসভা ৬ নং ওয়ার্ড ২৫ সেপ্টেম্বর মারকাজুল হুফ্ফাজ ইন্টারন্যাশনাল মাদরাসা পবিত্র আল-কুরআনের সবক প্রদান ও খতমে কুরআনের দোয়া অনুষ্ঠানে সবক ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব। ( দাঃ বাঃ) বড় হুজুর হরিনাথপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ রুহুল আমিন, (ইয়ামিন হুজুর), সহ-সভাপতি হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বরিশাল জেলা দক্ষিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কারী ফাইজুল্লাহ্ হুসাইন, হিফ্ফাজল কুরআন ফাউন্ডেশন বরিশাল জেলা উত্তর। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা শহিদুল্লাহ সভাপতি হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন মুলাদী উপজেলা। এ এফ এম মাইনুল ইসলাম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা সোলায়মান সিদ্দিকী অত্র মাদ্রাসার সভাপতি। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন। অনুষ্ঠানে প্রথমে কুরআনের হাফেজ ছাত্রদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে তাদের পাগড়ী প্রদান করেন। বড় হুজুর আব্দুর রহিম সাহেব বক্তব্যে বলেন আমাদের সকলের সহি শুদ্ধমত কুরআন শিক্ষা নেয়া ফরজ। নিয়মিত কুরআন তেলাওয়াত করা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেকটা মুসলমানের জরুরী। যারা ভালো কোরআন পড়তে পারি না তাদের কুরআন শিক্ষা নিতে হবে। প্রধান ও বিশেষ বক্তা শিক্ষক ও ছাত্রদের উদ্দেশ্যে লেখাপড়া ও মাদ্রাসার শৃঙ্খলা ভালো ফলাফলের জন্য বিশেষভাবে সুপারিশ প্রদান করেন। প্রধান মেহমান হাফেজ শহীদুল্লাহ বলেন অত্র মাদ্রাসা সুশৃংখল,ভালো ফলাফল,দক্ষতার সহিত মাদ্রাসা পরিচালনায় ভীষণভাবে সন্তুষ্ট প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক ও ছাত্র,ছাত্র অভিভাবক,অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক।