1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সাতকানিয়ায় সিসি ক্যামেরা বসিয়ে শেষ রক্ষা হলোনা মাদক সেবন ও বিক্রি দায়ে এক বছর কারাদণ্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

সাতকানিয়া উপজেলা প্রশাসনের অভিযানে কালিয়াইশ ইউনিয়ন এর কাঠগড় এলাকার বাসিন্দা মিজানুর রহমান (২৫) একজন ব্যাটারিচালিত অটোরিকশা র চার্জিং পয়েন্ট ব্যবসায়ী। ব্যবসার সুরক্ষার জন্য ঘর থেকে মহাসড়ক পর্যন্ত বসিয়েছিল সি.সি টিভি ক্যামেরার নজরাদারি। এলাকাবাসী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,প্রশাসন কে ফাঁকি দিয়ে অবৈধ ইয়াবা ব্যবসা পরিচালনার এই কারসাজি ধরা পড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিজানের দুই সাগরেদ আরিফ(২১) ও নিজাম(৪০) যখন ইয়াবা বিক্রি ও নেশায়গ্রস্ত অবস্থায় আটক করা হয়।এছাড়া সোনাকানিয়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মাহবুবুর রহমান (৪৮) কে মদ ও গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫)ধারা অনুসারে ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড ও মোট ৩৫০০/- টাকা অর্থদণ্ড আদায় করা হয়।এছাড়া ইয়াবা ব্যবসায়ী মিজানের বিরূদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। মিজানের ঘর থেকে মহাসড়ক পর্যন্ত স্থাপিত নজরদারি সিস্টেম পুরোটাই জব্দ করা হয়।

কালিয়াইশ ইউনিয়নের বিএনপি নেতা আকতার হোসেন জানান পশ্চিম কাঠগড় শঙ্খ নদীর তীরে দোহাজারী হাইওয়ে থানা পাশে কলোনিতে রাতদিন প্রকাশ্য দিবালোকে ইয়াবা টেবলেট মদ গাজা বিক্রি ও সেবন করে প্রশাসন যেন এই মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান বলেন  জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.