1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি মাছ লুটের পর এবার পুরো পুকুর দখলের চেষ্টার অভিযোগ; অসহায় সংখ্যালঘু পরিবার নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা

খুলনায় ট্রেনের ধাক্কায় ছাত্রের মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনায় ট্রেনের ধাক্কায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের ছাত্র শাকিলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধা ৭ টা ১০ মিনিটের দিকে জংশন রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিল দিনাজপুরের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। সে খুলনার বৈকালী এলাকার একটি মেসে বসবাস করত।দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাড়ির এসআই আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বুধবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটের দিকে বেতনা কমিউটার ট্রেনটি বেনাপোল থেকে খুলনার দিকে আসছিল। এসময় সাকিল রেললাইনের পাশে হাটছিল। দ্রুতগামী ট্রেনটি আসছে তার তিনি টের পাননি। ট্রেনের ধাক্কায় পাশে তিনি ছিটকে পড়ে মাথা ও শরিরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে জংশন স্টেশন মাস্টার পুলিশকে জানালে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.