1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মাধবদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

নরসিংদীর মাধবদীতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে জিনারদী চরপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদী “ক” সার্কেলের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক সামিরা বেগম, তৃষ্ণা রানী বিশ্বাস, সিপাই রায়মোহন রাজবংশী, মোঃ সাজ্জাদ খাঁন, মুহিবুল হোসেন, মোঃ হিমেল মিয়া, মোঃ মাহমুদুল হাসান ও র‍্যাব-১১ এর এক কর্মকর্তাসহ একটি রেইডিং টিম গঠন করা হয়।

অভিযানে জিনারদী চরপাড়ায় আসামি মোঃ সাইদুল ইসলাম (৪০), পিতা মৃত নুর মোহাম্মদ, মাতার নাম মনিরা বেগম, সাং- জিনারদী চরপাড়া (আসকর আলী প্রধানের বাড়ি), ওয়ার্ড-০৪, থানা মাধবদীকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার লুঙ্গির ডান কোচর থেকে একটি জিপার প্যাকেটে রাখা ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।

উদ্ধারকৃত ইয়াবার একটি অংশ নমুনা হিসেবে সংরক্ষণ করে বাকি ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপস্থিত স্থানীয় দুইজন সাক্ষীর সামনে জব্দ তালিকা তৈরি করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.