1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মানিকগঞ্জে রহস্যজনক মৃত্যু: একসঙ্গে তিনজনের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় ভাড়া বাসা থেকে এক নারী ও তাঁর দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন শিখা আক্তার (২৯), তাঁর ছেলে আরাফাত ইসলাম আলভি (৯) এবং মেয়ে সাইফা আক্তার (২)।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষপান করানোর পর শিখা আক্তার নিজেও আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট ট্যাবলেটের খালি কৌটা পাওয়া গেছে।
প্রতিবেশীরা জানান, সোমবার রাত থেকে শিখার ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। মঙ্গলবার সকালেও কোনো সাড়া না পেয়ে বাড়িওয়ালা পুলিশে খবর দেন। পরে পুলিশ পাশের বিল্ডিংয়ের জানালা দিয়ে তিনজনের নিথর দেহ দেখতে পায়।নিহত শিখা আক্তার হরিরামপুর উপজেলার আন্দারমানিক এলাকার শাহীন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তিনি কিছুদিন আগে সন্তানদের নিয়ে ওই বাসায় উঠেছিলেন। নিহত আলভি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, পারিবারিক বিরোধ থেকেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.