1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

১৯০ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি সহ ০২ জন পাচারকারী গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

গত ২১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ১৭.০০ ঘটিকার সময় র‌্যাব-১২ এর সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল একটি অভিযান পরিচালনা করে বগুড়া জেলার শেরপুর থানাধীন দক্ষিন আমুইন গ্রামের সোনালিয়া পুকুর পাড়ের পূর্ব পাশে “মটর ঘরের মেঝের মাটির নিচে” হতে মূল্যবান কষ্টি পাথরের তৈরি একটি মূর্তি উদ্ধার সহ ০২ জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধাকৃত মূর্তিটির ওজন ১৯০ কেজি (একশত নব্বই), মুর্তির পা হতে মাথা পর্যন্ত দৈর্ঘ্য ৫৭ (সাতান্ন) ইঞ্চি এবং প্রস্থ ২৪ (চব্বিশ) ইঞ্চি। যাহার বাজার মূল্য ০২(দুই) কোটি টাকা প্রায় ।

গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ আবুল বাসার রুবেল (৫৫), পিতা- মৃত-আফাজ উদ্দিন সরকার, মাতাঃ মোছাঃ আনোয়ারা বেগম, সাং- শেরুয়া, থানাঃ শেরপুর, জেলাঃ বগুড়া এবং ২। মোঃ আল আমিন সরকার (৪৮), পিতা-মৃত আবুবক্কর ছিদ্দিক সরকার, মাতাঃ মৃত- হাওয়া বেগম, সাং-রাঙ্গালিয়াগাতি, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিদ্বয় মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে উচ্চমূল্যে বিক্রয় ও পাচারের কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় একটি মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন। র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.