গত শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।
নিহত মাহমুদুল হক (৩৩) উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাত দিয়ে ওসি আনোয়ার বলেন, সশস্ত্র ডাকাতদের দলটি মহাসড়কে রশির ফাঁদ তৈরি করে মোটরসাইকেল আটকায়। পরে মোটরসাইকেল আরোহীদের মারধর ও জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যায় ডাকাতরা।