1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

গোমস্তাপুরে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব এর নেতৃত্বে উক্ত ইউনিয়নের আদিবাসী পল্লী থেকে বাখোরের গুলি ও চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে দুই ঘন্টা ব্যাপী আদিবাসী পল্লীতে অভিযান চালিয়ে, ১৫০ লিটার চোলাই মদ তৈরির কাঁচা মাল গাধ, বাখোরের গুলি ৫শত টি,পাতিল ৫ টি, গ্যাস সিলিন্ডারসহ চুলা ১ টি,মাটির পাতিল ২ টি, বালতি ৬ টি, ও ৩ টি বড় ঢোপ উদ্ধার করা হয়। ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মনিরুজ্জানান সোহরাব জানান জনসার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং আমার ইউনিয়ন কে ১০০ ভাগ মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চাই।

তিনি আরও বলেন,চোলাই মদ তৈরির উপকরণগুলো উদ্ধার করে, গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত ওসি ওয়াদূদ আলম জানান, মদ তৈরির কাঁচামাল গুলো উদ্ধার করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.