খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেছেন, মোটরসাইকেল চালক ও আরোহীকে অবশ্যই হেলমপট ব্যবহার করতে হবে। খুলনা মহানগরীর আইন শৃংখলা সমুন্নত রাখতে আন্তরিকভাবে একযোগে কাজ করার আহবান জানান। গত ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি) কল্যান সভায় সভাপতির বক্তব্য পুলিশ অফিসারদের প্রতি তিনি এই নির্দেশ দেন। সভার শুরুতে বিগত কল্যান সভায় উপস্থাপিত প্রস্তাব সমুহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এসময় পুলিশ কমিশনার উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি- দাওয়ার বিষয় গুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশনা প্রদান করেন।
পুলিশ কমিশনার তার বক্তব্য আরো বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরে সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সুপারভাইজিং পদের কমকর্তাগন অত্যান্ত আন্তরিকতার সাথে কাজ করছে। পুলিশ লাইন্স পরিস্কার পরিচ্ছন্ন রাখায় সকলকে ধন্যবাদ জানান। প্রত্যক পুলিশ সদস্যর শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধে মৌসুমি ফল খাওয়ার পরামর্শ প্রদান করেন। সভায় খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ সৈয়দ একেএমএন করিম সাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তিনি বলেন চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকতে হবে এবং অসুস্থ হলে দেরি না করে ডাক্তারের শরনাপন্ন হতে হবে। বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকুরি জীবন শেষে ২ জন পুলিশ সদস্য বার্ধক্যজনিত ও স্বেচ্ছায় অবসরে যাওয়ায় পুলিশ কমিশনার তাদের ফুলেল শুভেচছা, ক্রেস্ট ও উপহার প্রদান করেন। একইসাথে অবসরকালীন সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন। কল্যান সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( অ্যাডমিন এ্যান্ড ফিনান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মাদ রাশিদুল ইসলাম খান সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার – ফোর্স উপস্থিত ছিলেন।