1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

লালমনিরহাটে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

লালমনিরহাটের হাতীবান্ধায় গরুর জন্য ঘাস কাটতে গেলে অবিনাশ চন্দ্র রায় রবি (২৮) নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের সিংগীমারী বিওপির আওতাধীন বাড়াই পাড়া এলাকার কানিপাড়া সিমান্তের ৮৯৫ মেইন পিলারের সাব-পিলার ১৩এস এর শূন্যরেখা থেকে তাকে আটক করে বিএসএফ। অবিনাশ চন্দ্র রায় রবি ওই এলাকার মনোরঞ্জন রায়ের ছেলে। তিনি টাইলস মিস্ত্রির কাজ করতেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অবিনাশ ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন তিনি। আজ দুপুরে গরুর খাদ্য সংগ্রহে সিমান্ত এলাকায় ঘাস কাটতে যান তিনি। এ সময় ভারতীয় বিএসএফ এসে তাকে ধরে নিয়ে যায়। পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে খবর দেন অবিনাশের পরিবার। বিজিবি এসে ভারতীয় বিএসএফ এর সাতে পতাকা বৈঠকের চেষ্টা করছে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, অবিনাশ চন্দ্র রায় দীর্ঘদিন ধরে ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন। কয়েকদিন আগে ঢাকা থেকে সে বাড়িতে আসেন।  দুপুরে গরুর জন্য ঘাস কাটতে গেলে ভারতীয় বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

হাতিবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, ঘটনার পরপরই বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনার চেষ্টা করছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.