1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

গোমস্তাপুরে মাদক মুক্ত সমাজ গড়তে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও মহল্লার চার জামাতের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকমুক্ত সমাজ গড়তে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহবায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্টেশনপাড়া ঐক্য পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক ও স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার জাহান সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জান মোহাম্মদ জানু, রহনপুর স্টেশন বাজার কল্যান বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি নাজমুল হুদা খান রুবেল, অবসরপ্রাপ্ত ব্যাংকার তাজামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম, স্টেশনপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসাইন প্রমুখ ।

বক্তারা বলেন, মহল্লায় বেশ কিছুদিন যাবত হতে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকের রমরমা ব্যবসা চলমান রয়েছে। আবাসিক এলাকায় এমন ঘটনা বেশ উদ্বেগ জনক। এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্টদের বারবার বিরত থাকার কথা বললেও কর্ণপাত না করে এখনো চলমান রেখেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ডোমপাড়া ( সরকারের অটো রাইস মিলের আশ্বিনা আম বাগান) এর পাশে বিভিন্ন এলাকা থেকে এসে কিশোর যুবকরা প্রায় সব সময় প্রকাশ্যেই মাদক সেবন করে থাকেন।  এছাড়াও আবাসিক এলাকায় কোন প্রকার মেস কিংবা হোস্টেল না থাকার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়। দুর্নীতি সহ সকল অপকর্মের বিরুদ্ধে রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, অনতবিলম্বে রহনপুর এবি পাড়া (শান্তি পাড়া) সহ অন্যান্য মহল্লার অসামাজিক কার্যকলাপ সহ মাদক মুক্ত সমাজ বিনির্মাণে অসামাজিক কার্যকলাপ মাদকদ্রব্য ব্যবসার সাথে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের জন্য জোরালো আবেদন রাখেন। ঘন্টা ব্যাপী মানববন্ধনের আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।  সামাজিক ও পারিবারিক নিরাপত্তার স্বার্থে  এই মানববন্ধন আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.