1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

অক্সিজেন-কুয়াইশ সড়কে সিএনজি ড্রাইভারদের ভোগান্তি নিরসনে নাহার গার্ডেন ক্লাবে মতবিনিময় সভা

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

চট্টগ্রামের নাহার গার্ডেন ক্লাবে গ্রাম সিএনজি ড্রাইভারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ড্রাইভাররা পুলিশি হয়রানি, চাঁদাবাজি এবং অন্যান্য ভোগান্তি থেকে মুক্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, অক্সিজেন-কুয়াইশ সড়ক এখন যাত্রীদের জন্য এক ধরনের হয়রানিস্থল হয়ে দাঁড়িয়েছে। সিএনজিগুলো কত দূর পর্যন্ত যেতে পারবে তার নির্দিষ্ট সীমানা না থাকায় যাত্রী ও ড্রাইভার উভয়েই সমস্যায় পড়ছে। এছাড়াও তারা অভিযোগ করেন যে, যেখানে লাইসেন্সবিহীন অটোরিকশাগুলো অবাধে রাস্তায় চলাচল করছে, সেখানে লাইসেন্স থাকা সত্ত্বেও সিএনজিগুলোকে নিয়মিত হয়রানির শিকার হতে হচ্ছে। তাই অবিলম্বে একটি স্পষ্ট সীমানা নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি, উক্ত সীমানার মধ্যে পুলিশ যাতে কোন ধরনের হয়রানি না করে, সেটিও নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
সভায় আরও গুরুত্ব দিয়ে বলা হয়, পুলিশ, শ্রমিক এবং ড্রাইভাররা ঐক্যবদ্ধভাবে সুন্দর ও সুষ্ঠু যাত্রী সেবা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর ট্রেড ইউনিয়ন ও বায়েজিদ থানা সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী থানার সভাপতি এস. এম. রাশেদুল আলম, মোঃ কামাল উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন বায়েজিদ থানা। এছাড়াও উপস্থিত ছিলেন কুয়াইশ শ্রমিক সিএনজি ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ জুয়েল এবং ওয়াজেদিয়া সিএনজি মালিক সমিতির সভাপতি জানে আলম। সভা সঞ্চালনা করেন বায়েজিদ থানা সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ড্রাইভারদের অধিকার ও যাত্রীদের সেবা নিশ্চিত করতে প্রয়োজনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.