ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নে মাদার ভিটা গ্রামে প্রবাহ মান ইছামতী নদীর পূর্ব ধারে, বিএনপি সরকার থাকা কালীন ২০০৭ সালে গুচ্ছ গ্রামের জন্য, ২০ লাখ টাকা বরাদ্দ কৃত অর্থে বালু উত্তোলন করেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়, গড়ে তুলেছে ব্যক্তিগত বসত বাড়ি,এতে এলাকা বাসি ক্ষুব্ধ। এ গ্রামে অনেক মানুষের বাস যোগ্য কোন বাসস্থান না-ই। যেখানে বিএনপি সরকার গরীব অসহায় মানুষের ঠিকানা তৈরি করতে চেয়ে ছিল কিন্তুু পথ পরিবর্তনে আর করা সম্ভব হয় নাই , সেখানে আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে অবৈধ ঠিকানা তৈরি করেছে। গুচ্ছ গ্রামের জন্য সরকারি ১নং খাস খতিয়ান সম্পত্তিতে বিএনপি সরকার মাটি ভরাট করে। কিন্তুু আওয়ামী লীগ সরকারের ক্ষমতার প্রভাবে গড়ে তুলেছে ব্যক্তি মালিকানা বিল্ডিং বসত বাড়ি। এখানকার স্থানীয় জনগণ বলেন, এ জমি সরকারি খাস খতিয়ান সম্পত্তি, গুচ্ছ গ্রামের জন্য বরাদ্দ করে বিএনপি সরকার মাটি ভরাট করেছে,কিন্তুু আওয়ামী লীগের প্রভাবের কারণে আজ পযন্ত গুচ্ছ গ্রামের ব্যবস্থা নেওয়া সম্ভব হয় নাই,পক্ষান্তরে আওয়ামী লীগের আমলারা গড়ে তুলেছে ব্যক্তিগত বসতবাড়ি। এ লক্ষে, প্রশাসনের সুদৃষ্ট কামনা করেন, এলাকা বাসি।