1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

গুলি চলল দিশা পাটানির বাড়িতে!

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে উত্তরপ্রদেশের বেয়ারেলীতে অবস্থিত তার বাড়িতে মোটরবাইকে করে আসা দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রায় ১০–১২ রাউন্ড গুলি চালায়। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ আহত হননি।

ঘটনার দায় স্বীকার করেছে আলোচিত গ্যাংস্টার গোল্ডি ব্রার। তিনি দাবি করেন, দিশার পরিবার বিশেষ করে তার বোন খুশবু পাটানি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে কটাক্ষ করেছেন। এতে হিন্দু ধর্মের অপমান হয়েছে, তাই ঘটনাটি ছিল একটি “সতর্কবার্তা”।

সম্প্রতি অনিরুদ্ধ আচার্য এক ধর্মীয় সভায় আধুনিক যুগের সম্পর্ক ও বিয়ের আগে সহবাস প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, অনেক তরুণী ২৫ বছরের আগেই একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এই বক্তব্য ঘিরেই বিতর্কের সূচনা হয়।

দিশার বোন খুশবু পাটানি ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন। তিনি আচার্যকে ‘নারীবিদ্বেষী’, ‘দেশদ্রোহী’ ও ‘নপুংসক’ আখ্যা দিয়ে কটাক্ষ করেন। এমনকি প্রেমানন্দ মহারাজকেও সমালোচনার মুখে ফেলেন তিনি।

এই ঘটনার পর দিশা পাটানির পরিবার পুলিশে খবর দেয়। ইতিমধ্যে বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশি পাহারা বসানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.