1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন
প্রতীক ছবি

দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এই ছুটি শুরু হবে; চলবে ৭ অক্টোবর পর্যন্ত তথা টানা ১২ দিন।

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তথা স্কুল-কলেজগুলো এই ছুটির আওতায় পড়বে। তবে বাড়তি পাওনা হলো, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ছুটি থাকায় এ দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকা এ দিনটিতেও ঐচ্ছ্বিক ছুটি পাবেন বিদ্যালয়-মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট ১২ দিন বন্ধ থাকবে। এসময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী-শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্বশাসিত, তাই তাদের ছুটির বিষয়টি স্ব স্ব বিশ্ববিদ্যালয় নিজ নিজ প্রতিষ্ঠানের সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত দেবে।

এদিকে চাকরিজীবীরা দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি পাবেন। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.