মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজকের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, মহিলা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব হান্নান শেখ রাজৈর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের আন্দোলন-সংগ্রামে নারীদের ভূমিকা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।