1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নরসিংদী পৌরসভার লাইসেন্স দিয়ে মেহেরপাড়া ইউনিয়নে মদের ব্যবসার অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৈতাব গ্রামে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে একটি বাংলা মদের বার স্থাপনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মো: গিয়াস উদ্দীন গং এর মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি গত ০৪ জুলাই ২০২৪ তারিখে লাইসেন্স অনুমোদন পায়।

অভিযোগ রয়েছে, নরসিংদী পৌরসভার নামে প্রদত্ত লাইসেন্স ব্যবহার করে ইউনিয়ন পরিষদ এলাকায় এই বার চালু করা হয়েছে। স্থানীয়রা বলছেন, ইউনিয়ন এলাকায় এভাবে মদের ব্যবসা বৈধতার নামে পরিচালনা করা হলে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে।

তারা আরও প্রশ্ন তুলেছেন— “অবৈধ প্রতিষ্ঠানের লাইসেন্স কি এতটাই সহজ? মাত্র ২০ হাজার টাকার বিনিময়েই যদি বাংলা মদের প্রতিষ্ঠানের অনুমোদন মিলে যায়, তবে প্রশাসনের ভূমিকা কী?”

এ বিষয়ে মালিক মো: গিয়াস উদ্দীনের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে,গত  শনিবার থাকায় লাইসেন্স প্রদানের দায়িত্বপ্রাপ্ত নরসিংদী পৌরসভার কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.