1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

আ.লীগ শতশত কোটি টাকা লুটপাট করে দেশকে দেউলিয়া করে দিয়েছে : মঈন খান

  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে, ছাত্র-জনতার অবশ্যই অবদান রয়েছে। বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমাদের সকলের সম্মিলিত আন্দোলনের ফসলে আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি। ইনশাআল্লাহ সেই বিজয়কে সুংসহত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে।

গতকাল  শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশের গজারিয়া ইউনিয়নের সাধুরবাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা দেশ চালাবে জনগণের সাথে তাদের জবাবদিহি করতে হবে। আওয়ামীলীগের সময় জবাবদিহিতা ও গণতন্ত্র ছিলনা বলেই তারা শত শত কোটি টাকা লুটপাট করে এদেশকে দেউলিয়া করে দিয়েছে।

তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা সকলের সাথে মিলেমিশে রাজনীতি করে। বিএনপি হিংসা, বিদ্বেষ, সংঘাত, সন্ত্রাস ও লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করেনা না। কিন্তু অতীতে একটি সন্ত্রাসী দল এখানে আমাদের গণতান্ত্রিক রাজনীতি করতে দেয়নি। কিন্তু এমন পরিস্থিতিতে আমরা কখনো সংঘাতের বিপরীতে সংঘাত করি নাই। আমরা বলেছি, আমরা মানুষের বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু সেই প্রকাশ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় হতে হবে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের রহমানের কথা ছিল উৎপাদন ও উন্নয়নের রাজনীতির। ইনশাআল্লাহ ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই পলাশের উন্নয়ন করেছিলাম। আপনারা যদি সৎ ও সঠিক পথে থাকেন ইনশাআল্লাহ আমরা পুনরায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের ৫ শত উপজেলার মধ্যে পলাশকে সবচেয়ে শ্রেষ্ঠ উপজেলায় পরিনত করবো এবং গজারিয়ায় ইউনিয়নকে সবচেয়ে উন্নত ইউনিয়নে পরিনত করবো।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এম ছাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, গজারিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূইয়া শামিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঘোড়াশাল পৌরসভার বিএনপির সভাপতি মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.