1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বাঘার কুখ্যাত মাদক ব্যবসায়ী চপল আলীকে গ্রেফতার করে র‌্যাব-৫

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

রাজশাহীর বাঘায় শনিবার ভোরে ( ১১ জানুয়ারি ২০২৫) উপজেলার আলাইপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী চপল আলী (৩৮)কে গ্রেফতার করে ১৬১ বোতল ফেন্সিডিল-, ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রাজশাহী র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল। সে আলাইপুর গ্রামের মৃত খামেদ আলীর ছেলে।

র‌্যাব-৫, এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, আলাইপুর নামক এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাবের আভিযানিক দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে চপল আলীকে গ্রেফতার করে এবং তার বসতবাড়ী তল্লাশী করে নিজ শয়ন কক্ষের এটাস বাথরুম এর লো কমোডের ভিতর থেকে অভিনব কায়দায় লুকায়িত ১৬১ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

ধৃত আসামী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। যার বিরুদ্ধে একাধিক মাদক ও হত্যাচেষ্টাসহ সর্বমোট ০৮ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।

এবিষয়ে বাঘা থানায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও হেরোইন হস্তান্তরসহ ধৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানিয়েছে র‌্যাব-৫।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.