1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মানিকগঞ্জ ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যু মায়ের, মা হারা শিশু বাচ্চা

  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

মানিকগঞ্জে টনসিল অপারেশনের পর জ্ঞান না ফেরায় জিয়াসমিন আক্তার শিল্পী নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ইউনাইটেড হাসপাতালে এ ঘটনা ঘটে।নিহত জিয়াসমিন জেলার দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
শুক্রবার জিয়াসমিন আক্তার টনসিলের সমস্যায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বিকালে তার অস্ত্রোপচার করেন ডা. এনামুল হক। অপারেশনের আগে অজ্ঞান করার দায়িত্বে ছিলেন এনেস্থেসিস্ট ডা. জিয়া। অপারেশন শেষে রোগীর জ্ঞান না ফেরায় চিকিৎসকরা জিয়াসমিনকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। স্বজনরা সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে সমঝোতা করেছে বলে জানা গেছে।নিহত জিয়াসমিনের স্বামী রেজাউল করিম জানান, এব্যাপারে আমি কিছু বলতে পারব না, যা বলার আমার ভাই বলবে। তবে, সাংবাদিকদের সাথে তার ভাই এব্যাপারে কথা বলতে রাজী হয়নি।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. রাজা মিয়া বলেন, “তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল। অপারেশনের পর সম্ভবত ডায়াবেটিস বেড়ে গিয়েছিল। এরপর চেষ্টা করেও আর জ্ঞান ফেরাতে পারেনি চিকিৎসকেরা।”
হাসপাতালের চেয়ারম্যান ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, “ভুল চিকিৎসায় নয়, অপারেশনের পর রোগী হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। আমরা রোগী পক্ষের কাছে ক্ষমা চেয়েছি।”
মানিকগঞ্জ থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.