বিধবস্ত সড়ক সংস্কারের দাবিতে খুলনা – সাতক্ষীরা মহাসড়কে মাছ ছেড়ে প্রতিকি প্রতিবাদ কর্মসুচি পালন করেছে নিরাপদ সড়ক চাইয়ের ( নিসচা) খুলনা মহানগর শাখা। আজ ৬ সেপ্টেম্বর দুপুরে নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় খুলনা আঞ্চলিক কেন্দ্রের সামনে সড়কে এ কর্মসুচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর নিসচার উপদেষ্টা ও খুলনা বিশ্ববিদ্যালয় ( খুবি) ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মো: সামিউল হক। কর্মসুচিতে বক্তারা বলেন, খুলনা – সাতক্ষীরা মহাসড়ক এখন দক্ষিন- পশ্চিম অঞ্চলের মানুষের জন্য অভিশাপে পরিনত হয়েছে। খুলনা – সাতক্ষীরা মহাসড়ক থেকেই প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ ভয়ংকর সড়ক যাত্রা করছেন। মাত্র ৫ বছর আগে ১৫০ কোটি টাকায় নির্মিত মহাসড়ক এখন যেন মরন ফাঁদ। তৎকালীন প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান ” মোজাহের এন্টারপ্রাইজ ” সড়ক নির্মান প্রকল্পটি ২০২০ সালের জুনে শেষ করে। এ মহাসড়কের জিরো পয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের কোথাও ভাঙ্গা রাস্তা, কোথাও বড় বড় গর্ত, খনাখন্দ আবার কোথাও কর্দমাক্ত জলাশয়। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, উল্টে যাচ্ছে যানবাহন, ঘটছে প্রানহানি। অথচ এ ভোগান্তি থেকে পরিত্রানের কোন কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সড়ক ও জনপদ বিভাগের ( সওজ) চরম উদাসিনতা ও মোজাহের এন্টারপ্রাইজের নিন্ম মানের সামগ্রী ব্যাবহার করে সড়ক নির্মান করায় এই সড়কে তৈরি হয়েছে অবর্ননিয় জনদুর্ভোগ। দায়সারা সড়ক নির্মানে ক্ষুদ্ধ এলাকাবাসী। এখন একটি স্থায়ী সমাধানের জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে। তা নাহলে অচিরেই সড়ক ভবন ঘেরাও কর্মসুচি সহ আরো কঠোর কর্মসুচি পালনের হুশিয়ারি দেন বক্তারা। নিরাপদ সড়ক চাইয়ের ( নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় কর্মসুচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো: নাসির উদ্দিন। এসময় প্রধান বক্তা ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাসটিভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান, পরিচালক প্রশাসন এস এম সাইদুল ইসলাম, এনসিপির খুলনার প্রধান সংগঠক আহমদ হামীম রাহাত, আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ হরিনটানা থানা সভাপতি মো: মঞ্জুরুল ইসলাম, লবনচরা থানা সভাপতি মাওলানা নাসিম উদ্দিন, হরিনটানা থানা সহ সভাপতি বিডিআর ( অব:) মো: আল আমিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রধান ট্রাফিক কন্ট্রোলিং সমন্বয়ক মো: নাঈম মল্লিক, বেসরকারি ব্যাংক কর্মকর্তা তাসনিম আলম সুজন,নিসচার খুলনা মহানগর সহ সাধারণ সম্পাদক মো: আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মো: শামীম হোসেন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক মো: মনিরুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, মো: শাহনেওয়াজ, খালিদ হোসেন, রোদেলা আক্তার রেশমী, সজিব, মোসলেহ উদ্দিন তুহিন, নিসচার ডুমুরিয়া শাখার সভাপতি খান শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্রো, দুর্ঘটনা সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, কার্যকরী সদস্য শাহারুজ্জামান সবুজ, এম এ জলিল, আব্দুর রহমান বেপারি প্রমুখ।