গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার কৃতি সন্তান সমাজ সেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রভাষক বশির উদ্দিন। ধানের শীষ প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন করবেন এমনটি জানান স্থানীয়রা । তিনি গাজীপুর মহানগর ও জেলা যুবদলের সাবেক সভাপতি, সাবেক যুগ্ম সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় কমিটি, সাবেক দপ্তর সম্পাদক ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার- প্রচারণা ও গণসংযোগ করতে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই প্রার্থী ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় প্রচারণায় থেমে নেই দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর এ নির্বাচনটি বিএনপি বড় চ্যালেঞ্জ মনে করছেন। এজন্য প্রার্থী যাচাই বাছায়ের কাজ করছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন দলের ত্যাগী, জেল-জুলুম ও নির্যাতনের শিকার সৎ, আর্দশবান, ন্যায় প্রতিষ্ঠাকারী সাধারণ মানুষসহ সর্বমহলে গ্রহণযোগ্য এবং ক্লিন ইমেজের ব্যক্তিদের মনোয়ন করবেন। এ লক্ষ্যে আগামী নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী খুজতে দেশের প্রতিটি আসনে মাঠ পর্যায়ে প্রার্থী জরিপ ও বায়োডাটা সংগ্রহ করছে বিএনপি। সদ্য ঘোষিত গাজীপুর-৬ আসন ও তার ব্যতিক্রম নয়। গাজীপুরের গুরুত্বপূর্ণ এ আসন। রাজনীতির সাথে সম্পৃক্ত রাজনৈতিক নেতারা মনে করেন এই আসন থেকে মনোয়ন প্রত্যাশী টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক মোঃ বসির উদ্দিন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন দীর্ঘ ১৭ বছর গাজীপুরের আসনগুলো আওয়ামী লীগের দখলে ছিল। বিএনপি নেতা-কর্মীরা কেউ সুখে শান্তিতে বসবাস করতে পারেনি। ক্লিন ইমেজের মানুষ প্রভাষক মোঃ বসির উদ্দিনকে এমপি পদে মনোয়ন দিলে বিএনপি এই আসনটি খুব সহজেই জয়লাভ করবে এ আশাবাদী।
সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় প্রভাষক মোঃ বসির উদ্দিন একজন শিক্ষানুরাগী, মানবতার ফেরিওয়ালা, সাদা মনের মানুষ, সদা হাস্যজ্জল, সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তারুণ্যের গর্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বর্তমান পেক্ষাপটে দেশ তথা দলের ক্রান্তিলগ্নে সময়োপযোগী ও যুগান্তকারী ঘোষণা। এই ঘোষণার বাস্তবায়িত হলে বহুল কাঙ্খিত সকল জনগোষ্ঠীর চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে। জনসাধারনের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ বান্ধব সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। ছাত্র সমাজ, যুব সমাজ, নারী সমাজ, পেশাজীবি, প্রবাসী এবং সর্বোপরি জনসাধারণের চাহিদা মেটানোর সদিচ্ছা এবং তা বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখাই ৩১ দফার বাস্তবায়নের প্রতিশ্রুতি। প্রভাষক মোঃ বসির উদ্দিন সামাজিক, সাস্কৃতিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন এলাকার জন মানুষের কল্যাণে নেতৃত্ব দিচ্ছেন।
বিএনপি মনোয়ন প্রত্যাশী প্রভাষক মোঃ বসির উদ্দিন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি দীর্ঘ সময় ধরে নেতা-কর্মীদের ও সাধারণ মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। এলাকার সাধারন মানুষের সাথে এ প্রতিবেদক আলাপকালে তিনি বলেন প্রভাষক মোঃ বসির উদ্দিন আমাদের এলাকার সন্তান, অত্যান্ত সদালীপি তাকে আমরা বিভিন্ন কাজে কাছে পাই তাকে মনোয়ন দিলে ইনশাআল্লাহ জয়লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।