৪ সেপ্টেম্বর(বৃহস্পতিবার)চকরিয়া সহকারী পুলিশ সুপার জনাব অভিজিত দাস এর তত্ত্ববধানে ও অফিসার ইনচার্জ তৌহিদ আনোয়ারের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে চকরিয়া থানা এলাকা হইতে এক কিলোমিটার দূরে গ্রামার স্কুলের সামনে একটি দেশীয় তৈরী এলজি, ২। দুই রাউন্ড কার্তুজ, ৩। ডাকাতি কাজে ব্যবহৃত একটি কালো মাক্স, ৪। ডাকাতি কাজে ব্যবহৃত একটি লোহার তৈরী হাতুড়ি সহ অস্ত্রধারী ডাকাত-১। জিসান (২০), পিতা মৃত জালাল আহমদ, মাতা রওশনারা বেগম, সাং- পূর্ব বড় ভেওলা সিকদার পাড়া, ওয়ার্ড নং ০৩, পূর্ব বড় ভেওলা ইউপি, ২। আব্দুল্লাহ (২২), পিতা কালু ফকির, মাতা নুরজাহান, সাং- কোরালখালী, ওয়ার্ড নং ০৯, সাহারবিল ইউপি, ৩। মোহাম্মদ শাহজাহান (৪২), পিতা-বাদশা মিয়া, মাতা-মৃত নুর নাহার, পূর্ব কালাগাজী সিকদার পাড়া, পূর্ব বড় ভেওলা ইউপি, সর্বথানা –চকরিয়া, জেলা-কক্সবাজারদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে। উক্ত ডাকাতগণ চকরিয়া থানা এলাকা সহ আন্তজেলার বিভিন্ন স্থানে অন্যান্য ডাকত দলের সাথে ডাকাতি করে থাকে।