1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির শক্তি ও ঐক্যের বার্তা

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির ৩ গ্রুপ পৃথকভাবে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির আয়োজনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জি মো. মঈনুল ইসলাম খান শান্তের নেতৃত্বে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ইঞ্জি মঈনুল ইসলাম খান শান্ত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শফিউদ্দিন প্রমুখ। এসময় ১১টি পৌরসভার বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে, উপজেলার বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের পরিচালনায় একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের নেতৃত্বস্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠুর নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান সাগরের পরিচালনায় একটি বর্ণাঢ্য র‍্যালি আঙ্গারিয়া মহল্লা দেওয়ান প্লাজা থেকে শুরু করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিংগাইর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শরিফ খোকন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো. আতাউর রহমান আতা, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ইলিয়াস হোসেন এবং পৌরসভার কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জাহাবুল প্রমুখ।
বায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান সোহেলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.