1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বগুড়ায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ গ্রেফতার – ৫

  • আপডেট সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৫৭ দেখেছেন

বগুড়া থেকে, এস.এম.জয়: বগুড়ায় স্বামীকে ভয়-ভীতি দেখিয়ে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে গাবতলী উপজেলার মহিষাবান মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো : রাব্বি, আব্দুল অহেদ, মো : হৃদয়, নুর আলম ওরফে নিশাদ এবং মো : কাউছার। এরা সবাই মহিষাবান মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

মামলার বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা “জাতীয় দৈনিক ঘোষণা ” -কে বলেন, গত ১৮ই এপ্রিল দুপুরে বগুড়া শহরের কলোনী এলাকায় বসবাসরত এক গৃহবধু ইজিবাইক চালক তার স্বামীকে নিয়ে সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাটে বেড়াতে যায়। ঘুরাঘুরি শেষ করে সন্ধ্যা সোয়া সাতটার দিকে বগুড়া শহরের দিকে ফেরার পথে গাবতলীর মহিষাবান ইউনিয়নের পোড়াদহ এলাকায় পৌছা মাত্র আসামিরা তাদের ইজিবাইক ঘিরে ধরে এবং ওই ইজিবাইক চালক ও তার স্ত্রীকে ধারাকো চাকুর ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে পাশেই ইছামতি নদীর তীরে সিঙ্গার বিলে পতিত জমিতে তাদের নিয়ে যায়৷ সেখানে ওই গৃহবধুর স্বামীকে আটকে রেখে পালাক্রমে আসামিরা ওই গৃহবধূকে ধর্ষণ করে।

তিনি আরও জানান, এ -ঘটনায় ওই গৃহবধূ বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ভোররাতে অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.