1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি মাছ লুটের পর এবার পুরো পুকুর দখলের চেষ্টার অভিযোগ; অসহায় সংখ্যালঘু পরিবার নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা

মানিকগঞ্জ জেলা কৃষক দলের বিশাল মিছিলে প্রাণবন্ত হলো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ আগস্ট) দুপুরে শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল মিছিলটি বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান, জেলা জজ কোর্টের পিপি আ.ফ.ম. নুরতাজ আলম বাহার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ অঙ্গসংগঠনের নেতারা।
এছাড়াও শতাধিক নেতাকর্মী নিয়ে একটি বিশাল আনন্দ মিছিল বের করেন মানিকগঞ্জ জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ। এতে অংশ নেন মোঃ গোলাম সাঈদ কিবরিয়া, সভাপতি মানিকগঞ্জ জেলা কৃষক দল, মোঃ আব্দুল সালাম বাদল সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা কৃষক দল, মোঃ খালেক সিকদার সহ-সভাপতি মানিকগঞ্জ জেলা কৃষক দল, মোঃ ফরিদুর ইসলাম নিয়ন যুগ্ন-সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা কৃষক দল, মোঃ আব্দুল বারেক যুগ্ন-সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা কৃষক দল, মওলানা আবুল ইউসুফ যুগ্ন-সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা কৃষক দল, ওবায়দুর রহমান পাবেল সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জ জেলা কৃষক দল, মোঃ আসাদুজ্জামান আসাদ দপ্তর সম্পাদক মানিকগঞ্জ জেলা কৃষক দল সহ জেলা উপজেলার নেত্রবৃন্দরা।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি এখনো রাজপথে অটল রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই জনসমাবেশ মানিকগঞ্জে দলের প্রতি মানুষের আস্থা ও সমর্থনের স্পষ্ট প্রমাণ বহন করছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপির ঐক্য ও শক্তির প্রতিফলন ঘটিয়েছে।
এছাড়া যানজটের কারণে জনসাধারণের কিছু অসুবিধার জন্য জেলা বিএনপি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.