1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

গৌরনদী-আগৈলঝাড়ার সাংবাদিকদের পিআইবি’র প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম এর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শেষে গতকাল রোববার সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পিআইবি সূত্রে জানা গেছে,ওই দুই উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) কর্তৃপক্ষ তিন দিনের ওই প্রশিক্ষণ কর্মশালা শেষে আলোচনা সভা ও সনদ বিতরনে গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সনদ বিতরন সভায় প্রধাণ অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)র মহা পরিচালক মো. ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি ছিলেণ ভোরের কাগজের সাবেক চীফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, এসময় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. মাহাবুবুল ইসলাম, সাবেক সভাপতি মো. হারুন রানা-প্রমূখ।
গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে পিআইবিতে কর্মরত দক্ষ প্রশিক্ষক দুই উপজেলার সর্বমোট ৩৫ জনসাংবাদিক প্রশিক্ষণ নিয়েছেন। রবিবার বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হয়। পিআইবি’র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.