1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু।

  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুস ছালাম মোল্লা (৪০)। তিনি উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর টিলা পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে ছালাম মোল্লা তাঁর ছোট বোনের স্বামী ও ভাগ্নের সঙ্গে আলাদা আলাদা নৌকায় করে শুভলং এলাকার পাশে পাতানো বরশি দেখতে যান। এ সময় তিনি হঠাৎ পানিতে পড়ে যান। পরে সকাল সাড়ে সাতটার দিকে কাইঞ্জামুখ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র বলছে, ছালাম মোল্লা মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মৃগীর আক্রমণে তিনি নৌকা থেকে পড়ে গিয়েছিলেন।
নিহত আব্দুস ছালাম মোল্লা স্ত্রী মোছাঃ জুনি বেগম (৩১) ও পাঁচ বছর বয়সী একমাত্র ছেলে জিহাদ মোল্লাকে রেখে গেছেন।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম বলেন, “আব্দুস ছালাম মোল্লার মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.