1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নবাবগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়নের ৭৯ নং কবুলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সুবোধ চন্দ্র সরকার শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায়ের নির্দেশ দিয়েছেন। ক্লাস ফাইভের শিক্ষার্থীদের কাছ থেকে ২৫ টাকা, ক্লাস ফোরের কাছ থেকে ২০ টাকা, ক্লাস থ্রির কাছ থেকে ১৫ টাকা এবং ক্লাস ওয়ান ও টুর শিক্ষার্থীদের কাছ থেকে ৫ টাকা করে নেওয়ার কথা বলা হয়।

এ বিষয়ে সাংবাদিকরা বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। পরে তাকে বিদ্যালয়ে আসতে বললে তিনি জানান, “আমার দেরি হবে।” পরবর্তীতে মুঠোফোনে তিনি দাবি করেন, এই টাকা তোলার নির্দেশ দিয়েছেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আব্দুস সালাম এবং শিক্ষা অফিসের সবাই এ বিষয়ে অবগত। এমনকি তিনি আরও বলেন, তাকে মেসেজ করে জানানো হয়েছে, প্রয়োজনে সেই মেসেজ দেখাতে পারবেন।

তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী, পরীক্ষার ফি, প্রশ্নপত্র ও খাতা বাবদ প্রতিটি পরীক্ষার্থীর জন্য সিলিফের ফান্ড থেকে ৪০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ফলে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নেওয়ার নিয়ম নেই।

অন্যদিকে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আব্দুস সালাম দৈনিক ঘোষণা পত্রিকা কে জানান, তিনি কখনও এ ধরনের নির্দেশ দেননি। বরং তিনি স্পষ্ট করে বলেন, পরিপত্র অনুযায়ী পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া যাবে না। প্রতিটি বিদ্যালয়ে প্রতিটি পরীক্ষার্থীর জন্য বরাদ্দকৃত ৪০ টাকা যথেষ্ট বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় এলাকায় অভিভাবক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.