1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বোয়ালমারীতে হামলার শিকার বৃদ্ধা নারী, উল্টো মামলায় জড়ালেন ভুক্তভোগীরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১ দেখেছেন

ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনায় এক বৃদ্ধা হামলার শিকার হয়েছেন। কিন্তু ঘটনায় আহত নারী ও তার পরিবারের সদস্যরা উল্টো মিথ্যা মামলার শিকার হয়েছেন। ঘটনা ঘটে গত ১২ আগস্ট বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে। আহত তাসলিমা বেগম (৫৫) আউয়াল মোল্লার স্ত্রী। তিনি বর্তমানে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্থানীয়রা জানায়, তাসলিমার সঙ্গে তার ভাসুর কুবাদ মোল্লার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ১১ আগস্ট একটি চেয়ারের কারণে ঝগড়া হয়। এরপর ১২ আগস্ট কুবাদ মোল্লার মেয়ে শিল্পী বেগম (৩২) ও তার পরিবারের সদস্যরা তাসলিমার ওপর হামলা চালায়। চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের বক্তব্যে রানা, তাসলিমার দেবর বলেন, ভাবিকে মারার পর শিল্পী উল্টো ৯৯৯-এ ফোন দেয়। পুলিশ এসে ঘটনাস্থলে আসে এবং রাজুকে আটক করে। এরপর আমাদের আরও কয়েকজনের নামে মিথ্যা মামলা করা হয়। মারামারির সময় ভাবির গলার সোনার চেইনও ছিনিয়ে নেয়।”

অভিযুক্তের বক্তব্য শিল্পী বেগম জানিয়েছেন,”তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উল্টো রানা, রাজু, রুবেলরা আমাকে ও আমার পরিবারকে মারধর করেছে। আমরা থানায় অভিযোগ করেছি।

স্থানীয়দের প্রতিক্রিয়া প্রতিবেশীরা জানিয়েছেন “চিৎকার শুনে গিয়ে দেখি কয়েকজন নারী মিলে তাসলিমাকে মারছে। ওই সময় কোনো পুরুষ উপস্থিত ছিল না।”

স্থানীয় ইউপি সদস্য মোস্তফা শরিফ বলেন,”আমি হাসপাতালে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছি। তবে শিল্পী পক্ষ আপস করতে রাজি হয়নি।”

বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানিয়েছেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রাজুকে আটক করে। উভয় পক্ষের দুটি মামলায় আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.