1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

রাউজানে সন্ত্রাসীর পলায়ন, অস্ত্র ফেলে দৌড়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় সন্ত্রাসী আল আমিন (২৯) অস্ত্র ফেলে পালিয়ে যান।

সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার জিয়াবাজার এলাকার একটি দোকানে অভিযান পরিচালনার সময় পিস্তল ফেলে সে পালিয়ে যায়। আল আমিন, একই থানার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মইশকরম এলাকার করিমুল হুদার ছেলে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জাগো নিউজকে জানান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় গত রোববার রাত সাড়ে ১১টার দিকে (২৪ আগস্ট) অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই (নিরস্ত্র) সাদ্দাম হোছাইন সঙ্গীয় ফোর্স নিয়ে উরকিরচর ইউনিয়নের জিয়াবাজার এলাকায় করিমুল হুদার কুলিং কর্নার নামের একটি দোকানে তল্লাশি চালান।

পুলিশ জানায়, ওই দোকানে অবস্থান করছিলেন স্থানীয় সন্ত্রাসী আল আমিন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দোকানের পেছনের দরজা দিয়ে দৌড়ে পালানোর সময় কোমরে থাকা বিদেশি পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলি পড়ে যায়। পরে পুলিশের উপস্থিতিতে সাক্ষীদের সামনে অস্ত্রগুলো জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.