1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ওসি মোঃ জে.ও.এম তৌফিক আজমের তৎপরতায় সিংগাইরে রাতের চুরি চেষ্টা ব্যর্থ, পুলিশের অভিযানে ৫ চোর গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

মানিকগঞ্জের সিংগাইরে রাতের আঁধারে সংঘটিত চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে থানা পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. রাসেল (পিতা: আবেদ আলী), সাং- ফোর্ডনগর আদর্শ গ্রাম।
২. বিল্লাল হোসেন (পিতা: মিজান), সাং- ফোর্ডনগর খানপাড়া।
৩. তারেক (পিতা: ফারুক), সাং- ফোর্ডনগর।
৪. মোঃ জুম্মান আলী (পিতা: মোঃ বোরহান আলী), সাং- বটের চৌদ্দের বাগ, পোঃ পঞ্চসার, মুন্সীগঞ্জ সদর; বর্তমানে গোলড়া, রব মিয়ার বাসায় ভাড়াটিয়া, সিংগাইর।
৫. মোহাম্মদ আলী (পিতা: বেরেজ খা), সাং- চক পালপাড়া (খেজুর তলা), সিংগাইর।
এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে আসামিরা একটি বাড়িতে প্রবেশ করে চুরি করার চেষ্টা করে। বাড়ির মালিকের ডাকচিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে তারা পালানোর চেষ্টা করে। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জে.ও.এম তৌফিক আজম বলেন,“আইনশৃঙ্খলা রক্ষায় সিংগাইর থানা সবসময় কঠোর অবস্থানে রয়েছে। কোনো অপরাধীই আইনের চোখ ফাঁকি দিতে পারবে না।”স্থানীয় জনগণ জানান, পুলিশের এমন তাৎক্ষণিক পদক্ষেপে এলাকায় স্বস্তি নেমে এসেছে। তারা ওসি তৌফিক আজমসহ সিংগাইর থানা পুলিশের দ্রুত পদক্ষেপকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.