1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

লালপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১ দেখেছেন

নাটোরের লালপুরে এসএসসি ও দাখিলসহ সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালপুর উপজেলা শাখা।  ২৪ আগস্ট  সকাল ৯টায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়াম হলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং পশ্চিম শাখা সভাপতি মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহকারী শিক্ষা সম্পাদক জাবেদুল ইসলাম মনি, নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব এবং লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এলাকার মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং ইতিবাচক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে লালপুর উপজেলার প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.