চট্টগ্রাম হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ড দক্ষিণপূর্ব দেওয়ান নগর মিঠাছড়ারকূল জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের গত ২২ আগষ্ট শুক্রবার সকাল ১১ টাই উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মসজিদের পূর্ববর্তী কমিটি ও মুসল্লীদের পরামর্শক্রমে পুনঃনির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় পূর্বের কমিটির সবাইকে উপদেষ্টা করে একটি নতুন কমিটি গঠন করা হয়।
পুনঃনির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণপূর্ব দেওয়ান নগর মিঠাছড়ারকূল এলাকার সর্বজন শ্রদ্ধেয় পীরের তরিকত ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, শাহ্ রজবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুফতি শাহ আলম আল কাদেরী (মাঃ)।
বিশেষ অতিথি ছিলেন জাকির হোসেন খান ও খতিব মাওলানা মোরশেদ আল কাদেরী। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বয়োজ্যেষ্ঠ মুরুব্বী ও সর্বস্তরের মুসল্লীগণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আজকে ইমাম আলা হযরত ফাজেল বেলরবি রহমাতুল্লাহি আলাইহি এর বার্ষিক ওরশ উপলক্ষে মসজিদের পুনঃনির্মাণ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এতে ইমাম আলা হযরতের ফয়েজ নাজিল হবে। যারা মসজিদে দান করেছেন, তাদের জন্য মহানবী (সা.) ইরশাদ করেছেন যে ব্যক্তি মসজিদে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করে (অর্থাৎ খরচ করে) ফেরেশতারা এবং আকাশের ও পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব তার জন্য দোয়া করতে থাকে যতক্ষণ তা আলো দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনঃনির্মাণ কমিটির উপদেষ্টা আব্দুল মান্নান, ফজল আহমদ, ফরিদ আহমদ, সাইফুল ইসলাম।পুনঃনির্মাণ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ইব্রাহীম, সহ-সভাপতি মোঃ আবিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর, সহ-সাধারণ সম্পাদক আবু তাহের সোহেল, অর্থ সম্পাদক মোঃ মাসুদ আলম, সহ-অর্থ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন, প্রচার সম্পাদক মোঃ মাসুদ, সহ-প্রচার সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রাফি সহ প্রচার মোঃ আবুল আসাদ জোবাইর প্রমুখ।