1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন,প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

কেশবপুরে সাবেক ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিকসহ ৪জন গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

যশোরের কেশবপুর থানা পুলিশের অভিযানে সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিকসহ ৪ জনকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ।  গত শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গোপন সংবাতের ভিত্তিতে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ।

কেশবপুর থানা সূত্রে জানা যায় , গত শুক্রবার (২২ আগস্ট) রাতে পৌর শহরের সাহাপাড়া এলাকা থেকে সাবেক উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক (৪০) কে ছাত্র-জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার সরাপপুর গ্রামের আনন্দ মোহন মল্লিকের ছেলে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক সাইমুন হোসাইন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক রাসেল, মাহমুদ, নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রামচন্দ্রপুর গ্রামের জনাব আলীর ছেলে মজিবর রহমান (৫১) ও ৯ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি মোমিনপুর গ্রামের শামছুর রহমান শেখের ছেলে জাকির হোসেন (৩৪) এবং ওয়ারেন্টভূক্ত গোপসেনা গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে মোশারাফ হোসেন (৪০) কে গ্রেফতার করেছে।

উক্ত আসামি দের ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞ আদালতের ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ছাত্র-জনতা কর্তৃক আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক মধ্যকুল গ্রামের শীর্ষ সন্ত্রাসী জামাল বাহিনীর সহযোগী ও অর্থদাতা। জামালের বাড়ির বিস্ফোরক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.