1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ মহিলা আটক ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ

কুরআন সুন্নাহর আলোকে নিজেদেরকে সমাজের অনুকরণীয় মানুষ হিসেবে তৈরি করতে হবে : মমিনুল হক সরকার

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

রূপগঞ্জ উপজেলা জামায়াতের সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করছে। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একদল আদর্শ চরিত্রবান লোক। জামায়াতে ইসলামীর অন্যতম কর্মসূচি আদর্শ লোক তৈরি করছে। এ লক্ষ্য অর্জনে জামায়াতে ইসলামীর সদস্যদেরকে কুরআন সুন্নাহর আলোকে নিজেদেরকে তৈরী করে সমাজের সামনে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে হবে।তিনি আজ সকালে রূপগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত সদস্য(রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রূপগঞ্জ উপজেলা দক্ষিণের আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, রূপগঞ্জ আসনে জামায়াত মনোনীত সাংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মোহাম্মদ আলী খান, রূপগঞ্জ উপজেলা উত্তরের আমীর মাহফুজুল ইসলাম মজিদ, রূপগঞ্জ পশ্চিম থানা আমীর মাওলানা ফারুক আহমেদ, মুহাম্মদ আনিসুর রহমান, আবু হানিফ ভূইয়া, মুহাম্মদ খাইরুল ইসলাম প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ দরকার। সোনার মানুষ তৈরীর জন্য সোনালী আদর্শ দরকার। ইসলামই একমাত্র সেই আদর্শ। ইসলামের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.