1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপির নেতা মীর শাহে আলম

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া পশ্চিমপাড়া গ্রামের বিধবা পারভীন বেওয়ার বাড়ি কয়েকদিন আগে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল বিএনপির নেতা মীর শাহে আলম।

২৩ আগস্ট সকালে ক্ষতিগ্রস্ত পারভীন বেওয়ার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত আর্থিক সহযোগিতা ও ঢেউটিন তুলে দেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

অনুদান প্রদানের পর সেখানে গ্রামবাসীর সাথে এক সংক্ষিপ্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মীর শাহে আলম বলেন, “বিএনপি সবসময় দুর্দশাগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থাকে। জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।”

এসময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি, ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গণী, সাধারণ সম্পাদক আজমল হোসেন সবুজ, সিনিয়র সহ-সভাপতি মোতাসিন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ওয়াদুদ ও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার বিএনপির এ সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্থানীয়রা সাধুবাদ জানিয়ে দ্রুত পুনর্বাসনে আরও সার্বিক সহায়তার আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.