1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন

ময়ুর নদকে সুন্দর পরিবেশে ফিরিয়ে আনার সব চেষ্টা আমরা অব্যাহত রাখব: কেসিসি প্রশাসক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছে, জলাবদ্ধতা নিরসনে আমরা আমাদের অবস্থান থেকে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। তিনি কেসিসির জনবল সংকটের বিষয় তুলে ধরে বলেন, অবসরজনিত কারনে দিন দিন জনবল হ্রাস পাচ্ছে। এই সংকট কেটে গেলে সিটি কর্পোরেশনের কাজে আরো গতিশীলতা আসবে এবং নাগরিকদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান সম্ভব হবে। কেসিসি প্রশাসক  ২০ আগষ্ট সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে পরিবেশ – প্রতিবেশ সুরক্ষায় ময়ুর নদের বিদ্যমান সংকট : আদালতের আদেশে বাস্তবায়নের বর্তমান প্রেক্ষিত ” শীর্ষক উপকারভোগীদের মতামত প্রদান বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা) এ সভার আয়োজন করে। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রশাসক আরো বলেন, ময়ুর নদ রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন। এবিষয়ে আপনাদের মতামত আমাদের জন্য শিক্ষনীয়। ময়ুর নদ বিষয়ে উত্থাপিত মতামতের সাথে একমত পোষন করে তিনি বলেন, ময়ুর নদকে সুন্দর পরিবেশে ফিরিয়ে আনার সব চেষ্টা আমরা অব্যাহত রাখবো। ময়ুর নদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে উল্লেখ করে তিনি পানি উন্নয়ন বোর্ড, কেডিএ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরকে সাথে নিয়ে আরেকটি সেমিনারের আয়োজনের মরামর্শ দেন। নির্মানাধীন গল্লামারী সেতুর উভয় পাশে সৃষ্ট নাগরিক ভোগান্তির বিষয়ে তিনি বলেন, সেতুর সরঞ্জাম ইতিমধ্যে দেশে পৌছেছে। আগামী সেপ্টেম্বরে নির্মান কাজ শেষ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুষার কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান ও নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম। মুল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। সভায় আরো উপস্থিত ছিলেন, কেসিসির শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকে তাছাদুজ্জামান, পরিবেশ অধিদপ্তর খুলনার সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার, পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এ্যাড: কুদরত ই খুদা, সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, সদস্য এ্যাড: জাহাঙ্গীর সিদ্দিকী, ইউএনবির খুলনা বিভাগীয় প্রধান শেখ দিদারুল আলম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অজান্তা দাস, পরিবর্তনের নির্বাহী পরিচালক এম নাজমুল আলম ডেভিড, বৃহত্তর আমরা খুলনাবাসীর সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোসাদ্দেক বাবলু, হিউম্যানিটি ওয়াচের এরিয়া কো- অর্ডিনেটর মো: আব্দুল্লাহ আল মামুন, রুপান্তরের তথ্য কর্মকর্তা মো: আ: হালিম, বেলার নেটওয়ার্ক সদস্য এ্যাড: নুরুন্নাহার পলি ও এ্যাড: পপি ব্যানার্জি, সিনিয়র সাংবাদিক এরশাদ আলী, মে: রাশিদুল ইসলাম, মো: হেদায়েত হোসেন মোল্লা, শামীম আশরাফ শেলী, আবুল হাসান হিমালয়, মোস্তফা জামাল পপলু, আশরাফুল ইসলাম নুর, এ এইচ এম শামীমুজ্জামান, মাকসুদ রহমান, খলিলুর রহমান সুমন সহ নাগরিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.