বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
২০ আগস্ট বুধবার হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ আরেফীন সাইফুল এর যৌথ সঞ্চালনায় র্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জামশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আসিফ মিজান, সদস্য আবু বকর, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইলিয়াস মেহেদী, উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ প্রমুখ।
র্যালি শেষে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছের চারা রোপণ করে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করে।