1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা অফিসার ইনচার্জ রাজৈর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান। মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর

স্ত্রীর চিৎকারে চোরকে ধাওয়া, ছুরিকাঘাতে খুন হলেন স্বামী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

স্ত্রীর চিৎকারে চোরকে ধাওয়া, ছুরিকাঘাতে খুন হলেন স্বামী পাবনার আটঘরিয়ায় সংঘবদ্ধ চোরদের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গত ২০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পরে আসাদের ঘরের জানালা দিয়ে চোরের একটি দল মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিলেন। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দৌঁড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। তখন চোরের দল সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে চোর দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত যুবকের নাম সজীব, তিনি একই উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, আজকের ঘটনা ছাড়াও এলাকায় ব্যাপক চোর ডাকাতের উৎপাত বেড়েছে। দিনে-দুপুরে চুরি হওয়া শুরু হয়েছে। রাতে গরুর খামারিদের পাহারা দিতে হয়। নতুন করে চোরের আমদানি হওয়াতে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে। এসব অঞ্চলে প্রকাশ্যে জুয়ার আসর শুরু হয়েছে। পুলিশের নাকের ডগায় জুয়া খেলা চললেও পুলিশ চোখে দেখে না। জুয়ার কারণেই এসব লোকজন চুরির পথ বেঁচে নেয়। যেসব মানুষ এসব অপকর্মে লিপ্ত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এভাবে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা খুবই মর্মাহত।

‎আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব নামের একজনকে আটক করা হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, ২১ আগস্ট দুপুরে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে কাজ করছে পুলিশ বলে জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.