1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

গাজীপুরের সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট ২০১৫) বিকেল ৪টায় নবাবগঞ্জ বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়। নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকরা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সাংবাদিকরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর হামলা, হত্যা ও নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এ পরিস্থিতি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কঠোর ও কার্যকর ভূমিকা রাখা জরুরি। একইসাথে সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি এম. রুহুল আমিন (প্রধান, দৈনিক তিস্তা), দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক জাকারিয়া আল ফয়সাল, দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার তাইয়্যেবা, উত্তরবঙ্গের সংবাদ প্রতিনিধি কুলসুমা, ডেইলি নিউজ বাংলা ২৪ জেলা প্রতিনিধি মোঃ রেজুয়ান, দৈনিক চেতনায় বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা, দৈনিক বাংলাদেশ সমাচার ও মুভি বাংলা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ওয়ায়েস কুরুনী (সভাপতি উপজেলা প্রেসক্লাব), একুশে নিউজ উপজেলা প্রতিনিধি মোঃ রাশেদুল কবির বিপ্লবসহ আরও অনেকে।

আয়োজনে ছিল নবাবগঞ্জ উপজেলার সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.