1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

খুলনায় ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় দুই নারী গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

খুলনায় শপিং ব্যাগ ব্যবসায়ী আক্কাস আলী শেখকে অপহরণের ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মুক্তিপনের টাকা ও মোবাইল ফোন। গ্রেফতার হওয়া ঔই দুই নারী অপহরনকারী হলেন ফুলতলা উপজেলার রাজঘাট নতুন রাস্তা এলাকার মো: শরিফ মোড়লের মেয়ে সুফিয়া বেগম(৩৭) এবং হরিনটানা শিকদার মার্কেটের বিপরীতে পাশের রুবি বেগম(৪৭)। গতকাল খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ( মিডিয়া অ্যান্ড সিপি) খন্দকার হোসেন আহম্মদ সাক্ষরিত গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়। ঘটনা সুত্রে জানা্যায়, গত ১৬ আগষ্ট সকাল ১০ টার দিকে অপহরনকারী চক্র শপিং ব্যাগ বিক্রির কথা বলে আক্কাস আলী শেখের সাথে জিরো পয়েন্ট মোড়ে দেখা করে। পরবর্তীতে ব্যবসায়ীক কথা বলে তাকে ভ্যানযোগে শিকদার মার্কেটের সামনে নিয়ে যায়। ভ্যান চালক চলে গেলে নিকটে অবস্থানরত অন্য অপহরনকারীরা আক্কাস আলীকে ছুরি ও চাকু দিয়ে প্রান নাশের ভয় দেখিয়ে শিকদার মার্কেটের বিপরীতে রুবি বেগমের বাসায় নিয়ে যায়। সেখানে একটি কক্ষে আটকে রেখে তারা ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করেন। মুক্তিপন দিতে অসীকার করলে দেশিয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তারা আক্কাস আলীকে প্রান নাশের হুমকি দিতে থাকে।পরে ভয়ে তিনি বিকাশের মাধ্যমে ১ লাখ ৭৮ হাজার টাকা প্রদান করেন। মুক্তিপনের অর্থ পাওয়ার পর ১৭ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মোটরসাইকেল যোগে তাকে বাইপাস রোড দিয়ে সোনাডাঙ্গা অভিমুখে কিছুদুর গিয়ে নামিয়ে দেয় অপহরনকারীরা। এঘটনায় সোমবার ১৮ আগষ্ট হরিনটানা থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে হরিনটানা থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরনের সাথে জড়িতদের সনাক্ত করে এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে শিকদার মার্কেট এলাকায় অভিযান চালায়। এসময় সুফিয়া বেগম ও রুবি বেগম নামের দুই অপহরনকারীকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে মুক্তপনের ৪৭ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ঔই দুই নারীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপহরনপর সাথে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.