1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স বাতিলের পরও ওয়াছে কুরুনির পড়াচ্ছে বিয়ে

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স বাতিলের পরও সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পড়াচ্ছেন বিয়ে। একই বিবাহ অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্ত ও লাইসেন্স বাতিল হওয়া ব্যাক্তি উপস্থিতি হয়। দুজনেই পড়াতে চায় বিয়ে। এ নিয়ে সৃষ্টি হয় জটিলতা। বর-কনে পক্ষও পরেন ভোগান্তিতে। এমনই ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তরের দূর্গাপুর ইউনিয়নে।
খোঁজ নিয়ে জানা যায়, আইন ও বিচার বিভাগ শাখা -৭ কর্তৃক গত ১৩ সেপ্টম্বর ২০২৩ সালে চাঁদপুরের মতলব উত্তরের দূ্গাপুর ইউনিয়নের মুসলিম নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার ওয়াছে কুরুনি সরকারের লাইসেন্স বাতিল করে পদটি শূন্য করে। গত ৩ জুন ২০২৪ ইং তারিখে ঐ পদে নিয়োগ দেওয়া হয় দূর্গাপুর ইউনিয়নে নিশ্চিন্তপুর গ্রামের রফিকের ছেলে মো. মাসুম বিল্লাহকে। পরদিন মাসুম বিল্লাহকে কার্যক্রম চালানোর অনুমতি দেয় চাঁদপুর জেলা রেজিস্ট্রার অফিস। অনয়দিকে ১০ কার্যদিবসের মধ্যে ওয়াছে কুরুনির কাছে থাকা রেকর্ড, নিকা্হ ও তালক রেজিস্ট্রার, বালাম বই মাসুম বিল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়।
জেলা রেজিস্ট্রারের নির্দেশ না মানায় গত ১৬ জুলাই ২০২৪ ইং তারিখে কাগজপত্র বুঝিয়ে দেওয়ার জন্য ৩ দিন সময় বেধে আরেকটি নির্দেশ দেয়। তা না মানায় গত ২৮ অক্টোবর ২০২৪ ইং তারিখে ৫ দিন সময় বেধে আরেকটি নির্দেশ দেয় জেলা রেজিস্ট্রার অফিস।
এদিকে দূর্গাপুর ইউনিয়নের একই বিবাহ অনুষ্ঠানে কাজী হিসেবে উপস্থিত হয় কাজী মাসুম বিল্লাহ ও লাইসেন্স বাতিল হওয়া ওয়াছে কুরুনি। দুজনই কাজী দাবি করে। এতে ভোগান্তিতে বর-কনে পক্ষদ্বয়। এ নিয়ে দুই কাজীর মধো হই-চই,হুটগোল, গালমন্দ ও ভাগ বিতন্ডার খবর পাওয়া গেছে।
এ বিষয় রেজিস্ট্রারকৃত কাজী মাসুম বিল্লাহ বলেন, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওয়াছে কুরুনি সরকার কিভাবে এখনো নিকাহ রেজিস্ট্রার করাচ্ছে। তার লাইসেন্স বাতিলের ও প্রয়োজননীয় কাগজপত্র আমাকে বুঝিয়ে দেওয়ার আদেশর কপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জকে অনুলিপি দেওয়া হয়েছে। তাই প্রশাসন এ বিষয়ে ব্যবস্তা গ্রহনের অনুরোধ করছি। এ বিষয়ে অভিযুক্ত ওয়াছে কুরুনির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ক্যাপশন: অভিযুক্ত কাজী ওয়াছে কুরুনি সরকারের ছবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.