বগুড়ার শিবগঞ্জের দেউলি ইউনিয়নের ভরিয়া পশ্চিমপাড়া গ্রামের এক বিধবা নারীর পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর নেতৃবৃন্দরা।
আজ (১৭ আগস্ট) সকালে বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে করেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন।
এসময় উপস্থিত ছিলেন দেউলী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মামুনুর রশিদ, বায়তুলমাল সম্পাদক আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সাবেক এমপি ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান বলেন,
“মানুষের দুঃখ-দুর্দশার সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই দুর্ঘটনায় পরিবারটি যে ক্ষতির মুখোমুখি হয়েছে তা পূরণ করা সহজ নয়। তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠন সবসময় তাদের পাশে থাকব। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “রাজনীতি শুধু ক্ষমতা দখলের জন্য নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমি সবসময় চেষ্টা করেছি শিবগঞ্জের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকব।”