1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সিংড়ায় বাবার হাতে মাদকাসক্ত ছেলের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

নাটোরের সিংড়ায় বাবার হাতে ছেলে খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে।

শনিবার (১৬ আগষ্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে নিহত শরিফুল শহিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার মাদকাসক্তির কারণে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। প্রায়শই মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন তিনি।

একপর্যায়ে শনিবার সন্ধ্যার দিকে পারিবারিক ঝগড়ার সময় শরিফুলের পিতা শহিদ প্রচণ্ড রাগে একটি বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলেই শরিফুল মারা যান।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মাদকের বিষাক্ত ছোবলই এমন ঘটনার জন্ম দিয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত শুরু হয়েছে। ছেলেকে হত্যাকারী পিতা শহিদকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তবে পোস্টমর্টেমে পাঠানো হয়েছে নাটোর হাসপাতালে মরদেহ, অভিযোগ পেলে মামলা দায়ের হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.