সাভারের নবীনগর সেনা কমপ্লেক্সের ষষ্ঠতলার কুটুম বাড়ি রেষ্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ঐক্য পরিষদের আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক ঘোষণা পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ মিজানুর রহমান-কে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এবং একুশে নিউজ-এর প্রধান প্রতিবেদক মোঃ এনামুল হক আবির-কে মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
ঘোষিত আংশিক কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সিনিয়র ভাইস চেয়ারম্যান: বিএম খোরশেদ আলম (দৈনিক দিন প্রতিদিন)
ভাইস চেয়ারম্যান:
মোঃ কবির হোসেন জমাদ্দার (দৈনিক বাংলার একুশ)
মোঃ মোল্লা সেলিম (দৈনিক যায় যায় দিন)
মোঃ বদরুজ্জামান সোহেল (দৈনিক নয়া দিগন্ত, পাবনা)
যুগ্ম মহাসচিব:
মোঃ সুমন উদ্দিন হাওলাদার (দৈনিক স্বাধীন সংবাদ)
মোঃ সেলিম পারভেজ জিয়া (সাইবার নিউজ)
মোস্তফা জামান বুলবুল (দৈনিক যুগান্তর, পটুয়াখালী)
সাংগঠনিক সম্পাদক: মোঃ বিপ্লব হোসেন (একুশে নিউজ)
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির আইন উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মোঃ আলমগীর হোসেন রিপন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করতে এ কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে সাংবাদিকদের ন্যায্য দাবিদাওয়া আদায়ে সংগঠনটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
কমিটির পূর্ণাঙ্গ তালিকা শিগগিরই ঘোষণা করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।