1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

‎বরিশালে ৬টি দেশীয় অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবাসহ নগর পুলিশের অভিযানে আটক ০৪ জন ‎

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

‎বরিশালে ৬টি দেশীয় ধারালো অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নগর পুলিশের অভিযানে আটক ০৪ জন। বিএমপি গোয়েন্দা শাখার এসআই,জাহিদ হাসান সঙ্গীয় এএসআই,মহসিন সবুজ, কং, রুহুল আমিন, সাইফুল ইসলাম, আকিদুর রহমান, সোহেল রানা, মোজাম্মেল হক, মোঃ জুলফিকার হোসেন, ইমাম হোসেন, মেহেদী হাসান গনের সমন্বিত বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫-০৮-২০২৫ খ্রিঃ, সকাল ০৯:৩০ ঘটিকায়  কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউপির ০৮নং ওয়ার্ডস্থ উত্তর লামছড়ি সাকিনের গাজীর খেয়াঘাট সংলগ্ন রাসেল মেম্বারের বসত ঘরে অভিযান পরিচালনা করেন।
‎
‎অভিযান পরিচালনায় অভিযুক্ত মোঃ রাসেল হাওলাদার (মেম্বার রাসেল) (৩৮), পিতা-মোঃ তোফায়েল হাওলাদার, মাতা-মোসাঃ সাফিয়া বেগম, মোঃ রাব্বি সরদার (২৪), পিতা-রুবেল সরদার, মাতা-মমতাজ বেগম, মোঃ মামুন ফকির (২৫), পিতা-বেল্লাল ফকির, মাতা-ময়না বেগম, শাওন বেপারী (২৫), পিতা-লাল মিয়া বেপারী, মাতা-ফিরোজা বেগম, কাউনিয়া-থানা, জেলা- বরিশাল’দের হেফাজত হতে ৩৮০ (তিনশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট, ০৬ (ছয়) টি দেশীয় ধারালো অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৬১৬০/- (ছয় হাজার একশত ষাট) টাকা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
‎
‎উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত  অপর অভিযুক্ত  আলামিন মোল্লা (২৮), সালাম চৌকিদার (৩৫), মোঃ রুবেল সরদার (৪০)গণ পলাতক রয়েছে।
‎
‎ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.