1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

গোমস্তাপুরে মাদ্রাসায়-২ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসায় ২ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন,উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডা্ঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা( ১০) পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,শুক্রবার দিবাগত রাতে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। শনিবার রাত ১ টার দিকে ওই ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসা শিক্ষিকা সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদ্রাসার ১৩ জন ছাত্রী একসাথে ঘুমিয়ে পড়ে।ভোররাতে দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষক তাদের হাসপাতালে নিয়ে গেলে তারা হাসপাতালে মারা যায়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত )ওসি ওয়াদুদ আলম জানান,ছাত্রীদের মৃত্যু রহস্যময় হওয়ায় ময়নাতদন্তের জন্য থানায় নেয়া হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.