1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

“মুক্তির পথে, যুক্তি স্লোগানে, উঠিতেছে জয়ধ্বনি ” তেজগাঁও কলেজের ৫ম আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২৫।

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪ দেখেছেন

১৩ আগষ্ট ২০২৫, রোজ বুধবার “মুক্তির পথে, যুক্তি স্লোগানে, উঠিতেছে জয়ধ্বনি ” তেজগাঁও কলেজের ৫ম আন্তঃবিভাগ বিতর্ক উৎসব ২০২৫।কলেজে অডিটোরিয়ামে আয়োজিত এ উৎসবে অংশ নিয়েছে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের মেধাবী বিতার্কিকরা।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন তেজগাঁও কলেজ অধ্যাপক (ভারপ্রাপ্ত) শামীমা ইয়াসমিন। আয়োজক হিসেবে ছিল তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বিদ্যোৎসাহী সদস্য, এডহক কমিটি, তেজগাঁও কলেজ,ঢাকা। যিনি তরুণ প্রজন্মের মাঝে যুক্তিবোধ, সহনশীলতা ও মুক্তচিন্তার বিকাশে বিতর্কের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ফখরুল ইসলাম ভূইয়া রবিন, গর্ভনিং বডির সদস্য এবং তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের সমন্বয়ক সিক্তা দাশ।

উৎসবে বিভিন্ন বিভাগ থেকে ২০টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতা চলবে দুইদিন দিনব্যাপী, যেখানে হবে বিতর্কের প্রাথমিক, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড। বিচারক হিসেবে থাকবেন দেশের অভিজ্ঞ বিতার্কিক ও শিক্ষকবৃন্দ।

উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব। সংগঠনের সভাপতি সাদিয়া জাহান বলেন, “বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি চিন্তার মুক্তির মহাসড়ক। আমাদের এই আয়োজন শিক্ষার্থীদের যুক্তি প্রয়োগের দক্ষতা বাড়াবে।”
তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের এই যাত্রাপথ অব্যাহত থাকুক। তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের সাথে থাকার জন্য সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.