1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

পাবনার দাশুড়িয়া-ঈশ্বরদী মহাসড়কে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১ দেখেছেন

দাশুড়িয়া-ঈশ্বরদী মহাসড়কের দরগাপাড়া এলাকায় আজ দুপুরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়, এবং ঘটনাস্থলেই প্রাণহানির আশঙ্কা দেখা দেয়। তবে এখনো পর্যন্ত নিহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্ঘটনায় মাইক্রোবাস চালক গুরুতর আহত হন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যান্য আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দাশুড়িয়া-ঈশ্বরদী মহাসড়ক দীর্ঘদিন ধরেই মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। অব্যবস্থাপনা, সড়কের বড় বড় বড় গর্ত ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে।
দাশুড়িয়া হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.